সিলেট নিউজ বিডি ডেস্ক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সিআইডি পুলিশ তাদের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন। আদালত সিআইডির দেওয়া আবেদনটি মঞ্জুর করে এ নির্দেশ দেয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ জুলাই গ্রেফতার করা হয়। বাসস
Sylhetnewsbd Online News Paper