রাজনগরে আশরাফুল ল্যাবরেটরীজের চিকিৎসা এবং বিক্রয় কেন্দ্র উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজারে “আশরাফুল ল্যাবরেটরীজ” এর চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্ভোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় মোকামবাজার মাদ্রাসা মার্কেটে এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন আশরাফুল ল্যাবরেটরীজের স্বত্বাধিকারী হাকীম আশরাফুল ইসলাম আয়ুর্বেদিক ।

এরপর বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় ফতেপুর ইউপি কমপ্লেক্সে সাংবাদিক আব্দুল হাকিম রাজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ভেষজ গবেষক ও ইউনানী চিকিৎসক হাকীম আশরাফুল ইসলাম আয়ুর্বেদিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরওয়ার আহমদ, এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক শ,ই,সরকার জবলু, সিলেট বিভাগীয় পরিবেশক কৃষিবিদ ফয়সল আহমদ বাবুল, সিলভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা পরিবেশক সজল দেবনাথ প্রমুখ।

প্রধান অতিথি হাকীম আশরাফুল ইসলাম আয়ুর্বেদিক তার বক্তব্যে আশরাফুল ল্যাবরেটরীজ কতৃক তৈরি বিভিন্ন ঔষধের গুনাবলী উপস্থিত সকলের মাঝে তুলে ধরে বলেন, আশরাফুল ল্যাবরেটরীজের তৈরি ঔষধাবলী ব্যবহারে ডায়াবেটিস সহ ক্যানসারের মত জটিল রোগীরাও ভাল হয়েছে। এ কোম্পানী প্রাকৃতিক উপায়ে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঔষধ তৈরি করে নিজস্ব রেজিষ্টার্ড ডাক্তার দ্বারা সারাদেশে অত্যন্ত সুনামের সহিত চিকিৎসা প্রদান করে আসছে। মোকামবাজারে আশরাফুল ল্যাবরেটরীজের চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে প্রতি বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগি দেখবেন কোম্পানীর নিয়োগকৃত রেজিষ্টার্ড ডাক্তারগণ।

এরপর আশরাফুল ল্যাবরেটরীজ ও করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন মৌলভীবাজারের যৌথ উদ্যেগে দুই শত মানুষের মধ্যে করোনা প্রতিরোধ এন্টিবডি তৈরির ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়।