কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শ্রী শ্রী কালীপুজার উদ্ধোধন করা হয়েছে। ১৪ই নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি অনাথ আশ্রমে এর উদ্ধোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু (পল্টু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ , প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ । বিশেষ অতিথি ছিলেন রামশীল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের সন্তান যুবনেতা বুলবুল আহম্মেদ হাজরা, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সেলিম আহম্মেদ ছোটন,ছাত্রনেতা রাজিব বিশ্বাস প্রমুখ
জহরের কান্দি অনাথ আশ্রমের পরিচালক অমিত ঢালী বলেন আমি অসহায় বাচ্চাদের নিয়ে এই আশ্রমটি দীর্ঘ্যদিন যাবত পরিচালনা করে যাচ্ছি। তাই শিশুদের বিনোদন সংস্কৃতি জন্য বিভিন্ন ধরনের আয়োজন করি। অসহায় বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমি দিন দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তাই এই ধরা গুলো সবসব বজায় রাখতে চাই।
Sylhetnewsbd Online News Paper