সিলেট নিউজ বিডি ডেস্কঃমৌলভীবাজার পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. অলিউর রহমান। শুক্রবার বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
সরকার দলীয় সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মধ্যেমে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের তাণ্ডবের কথা জানিয়ে তাদের গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এ বিষয়ে রিটানিং কর্মকর্তা বা প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।’
ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের নিস্কৃয়তার নিষ্ক্রিয়তার কারণে বিএনপির সমর্থক ও কর্মীরা আতঙ্কগ্রস্থ হয়ে গেছে। তাই জেলা বিএনপি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অলিউর।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
Sylhetnewsbd Online News Paper