বড়লেখায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান, ১২ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা

মস্তফা উদ্দিন,বড়লেখা:মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনেচলা ও চলমান লকডাউন কার্যকর নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে।‌‌‌

সোমবার (২৮ জুন) দুপুরে বড়লেখা পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

এসময় সরকারি নির্দেশ না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাদে ১২টি মামলায় মোট ১৪ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

অভিযানে বড়লেখা থানার এসআই মো. আবু সাঈদসহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারা দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ ঠেকাতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে প্রশাসন। সোমবার দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় জরিমানার পাশাপাশি সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এর বিস্তার রোধে চলমান লকডাউন কার্যকরের স্বার্থে ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে অভিযান চালানো হয়। এসময় জরিমানার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহারসহ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারনা চালানো হয়।