সিলেট নিউজ বিডি নিজস্ব প্রতিবেদকঃ গতকাল সিলেট নগরীর জিন্দাবাজারে সাংবাদিক আশরাফুর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। ১৮ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারের সামনে সাংবাদিক আশরাফুরকে একা পেয়ে কিল-ঘুষি ও শারিরীক ভাবে এলোপাতাড়ি ভাবে মারপিট করে পালিয়ে যায়।
জানা যায়, সরকার বিরোধী সংবাদ প্রকাশের জেরে তার উপর হামলা করে সন্ত্রাসীরা। এ সময় তাকে মেরে ফেলবে বলেও হুমকি দেয় তারা। সন্ত্রাসীরা আরো বলে, তুই বিএনপি জামাতের ও হেফাজতে ইসলামের পক্ষে কোন রিপোর্ট লেখালেখি করবে না বলে মারতে থাকে। কিছু সময় পরে স্থানীয় পথচারী জনতা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে সাংবাদিক আশরাফুর রহমান জানান, উনার নিজস্ব অনলাইন পত্রিকা সিলেট নিউজ বিডি ডটকম এর কিছু সংবাদ আওয়ামীলীগের বিপক্ষে চলে যাওয়ার কারনে বর্তমান সরকার দলীয় ক্যাডার বাহিনী আমার উপর হামলা করে এবং হত্যার হুমকি দিয়ে যায়।
এ ঘটনায় মামলা করবেন কি না জানতে চাইলে আশরাফুর রহমান জানান, যেহেতু সরকার দলীয় ক্যাডার হামলা করছে সেখানে থানায় মামলা নিবে না। মামলা রেকর্ড তো দূরের কথা বরং থানায় যাওয়া মাত্র আমাকে গ্রেফতার করতে পারে। আমি এখন চরম নিরাপত্তার অভাব মনে করছি।
উল্লেখ্য, সাংবাদিক মো: আশরাফুর রহমান দীর্ঘ দিন থেকে সিলেট শহরে ভিবিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ কর্মী হিসেবে কাজ করছেন। তিনি সিলেট প্রেসক্লাব এর সদস্য ও সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাবেক সদস্য। এ ছাড়াও তিনি ভিবিন্ন ধর্মীয় সংগঠনের পাশাপাশি সাহিত্য চর্চ্চা ও সামাজিক সংস্থাসহ যুবসমাজকে আর্থ-সামাজিকভাবে উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
Sylhetnewsbd Online News Paper