আজ থেকে জরিপ চালিয়ে যাচ্ছে ওসমানীনগর উপজেলা সমাজ সেবা অফিস প্রান্তিক জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ।কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত প্রস্তুতকারক, কাঁশা/পিতল প্রস্তুতকারী, নকশী কাঁথা প্রস্তুতকারী, জুতা মেরামত/প্রস্তুতকারী, লোক শিল্প ইত্যাদি তথাকথিত নিম্নবর্ণের জনগোষ্ঠী এ প্রান্তিক সম্প্রদায়ভুক্ত দের ওসমানীনগর উপজেলা সমাজ সেবা অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রযুক্তির সংস্পর্শে এনে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এসকল জনগোষ্ঠীর পেশাকে আধুনিকায়ন করে বেকারত্ব দূর করার লক্ষে প্রযুক্তিগত পেশায় প্রশিক্ষিত করে কর্মসংস্থানে অন্তর্ভূক্ত করার লক্ষ্যে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। আজ রোববার সকাল থেকে তাজপুর থেকে জরিপ চালিয়ে যাচ্ছে। লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণে কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামত প্রস্তুতকারী, লোকো যন্ত্র, কণ্ঠ শিল্পী, নকশী কাথা শিল্পী, শতরঞ্জীদের ওসমানীনগর উপজেলা তাজপুর সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। জরিপ কালে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার জয়তি দত্ত, এস এম মশিউর আলম মুছা,ও কর্মচারীবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper