সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কার্যক্রম শুরু। প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। উপজেলার প্রতিটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। তবে তৎপরতা বেশি আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের। ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন।চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সাধারণ মানুষ এর আয়োজনে ১২ নং ছৈলা আফজালাবাদ ইউনিয়ন একটা আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় একটি মার্কেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে এ পরিচালনায় সামছুন নুর তালুকদার, আব্দুল লতিফ এর সভাপতিত্তে নির্বাচন কার্যক্রম নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১২ নং ছৈলা আফজালাবাদ ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে পুরোনো একটি মুখ জনপ্রিয় হয়ে উঠেছে চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান রিপন।
অথিত জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা ১২ আফজালাবাদ ইউনিয়ন এর পলাশ,বাচ্চু মিয়া,মুজিবুর রহমান, রুমেল আহমদ, কামাল মিয়া,মুজিবুর রহমান,ও ইউনিয়ন এর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এক প্রতিক্রিয়ায় হাফিজুর রহমান রিপন বলেন, করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী নির্বাচনে এই ১২নং ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চাই। এই মত প্রকাশ করেন তিনি ।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আরো বলেন, এই ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমি “ক্রীড়া মুখি তরুণ’ মাদক মুক্ত সমাজে আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চাই এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।
Sylhetnewsbd Online News Paper