মস্তফা উদ্দিন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পেরেছি। এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। এই সেতু দেশের অর্থনীতি বদলে দেবে। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে। খাসি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নেও আওয়ামী লীগ সরকার পিছিয়ে নেই।
তিনি শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক ও সাইকেল বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper