তাহিরপুরে বন্ধ রয়েছে মুজরাই কমিউনিটি ক্লিনিকের নির্মান কাজ

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাওড় বেষ্টিত,মুজরাই কমিউনিটি ক্লিনিকের নির্মান কাজ এক বছর যাবৎ বন্ধ। হাওড় বেষ্টিত উক্ত এলাকা বর্ষায় বন্যার পাঁনিতে একাকার হয়ে সাগরের রুপ দারন করে। এই সাগর রুপি হাওড় বেষ্টিত এলাকায় বসবাসকৃত জনগোষ্টি প্রতি মুহুর্ত জীবন বাচাঁর তাগিতে বন্যার সাথে যোদ্ধ করে, জিবিকা আহরণ স্বাস্থ্য সেবা শিক্ষাসহ সকল ক্ষেত্রেই বাঁধা হয়ে দাঁড়ায় বন্যা উত্তাল ঢেউ।আর হেমন্তে যোগা যোগের বেহাল অবস্থা, যেখানে আসে পাশে নেই কোন স্বাস্থ্য কেন্দ্র।এই হাওড় বেষ্টিত এলাকায় বর্ষায় সাধারণ জখম জ্বর ব্যাথা কাটা পোড়া সহ বিভিন্ন সমস্যার সেবা নিতে হয় অনেক ঝুঁকি নিয়ে,এছাড়াও অন্ত:সত্ত্বা মহীলাদের প্রসব পুর্ব প্রতিরোধ ঠিকাদান সহ প্রসবকালীন এবং প্রসবোত্তর সেবা নিতে মাঝে মধ্যে উপজেলা সদর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেথে বেকায়দায় পড়তে হচ্ছে স্থানীয় অবহেলিত জনগোষ্টির।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সর্ব নিম্নস্তর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি
ক্লিনিক স্থাপন করে, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালো করায়, বাংলাদেশসহ সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করে।যাথে করে গ্রামের অবহেলিত জনগোষ্টি অতি সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।তারি দ্বারাবাহীকতায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুজরাই গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মানের কাজ শুরু করায় স্থানীয় এলাকাবাসী আস্থা ফিরে পেয়েছিল।অন্তত স্থানীয় পর্যায়ে তারা অন্ত:সত্ত্বা মহীলাদের স্বাস্থ্য সেবাসহ সহজেই প্রাথমিক স্বাস্থ্য সেবা পেয়ে থাকবেন।

কিন্তু স্থানীয় এলাকাবাসী অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে জানান, এক বছর যাবৎ উক্ত কমিউনিটি ক্লিনিকের নির্মানাধিন কাজ বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সে বিষয়ে জানতে চাইলে তারা বলেন, বন্ধ রয়েছে কেন সে বিষয়ে স্পষ্ট কিছুই আমরা জানি না। তবে উক্ত কাজের সাথে সম্পৃক্ত ব্যাক্তিরা প্রায় এক বৎসর যাবৎ ক্লিনিকের নির্মান কাজ করতে আসেননি এবং ক্লিনিক নির্মান কাজের জন্য আনা যাবতীয় সরঞ্জাম অন্যত্রে নিয়ে গেছেন। এতে আমাদের ফিরে পাওয়া আস্থা হতাশা পরিনত হবে যদি কর্তৃপক্ষ আমাদের এই অবহেলিত এলাকার প্রতি দৃষ্টি না থাকে।
এবার পিলারের ও উপড়ে ছাউনিযুক্ত ক্লিনিকের পাঁশ দিয়েই বহমান পাটলাই নদি যা দিয়ে প্রতিনিয়ত আনাগুনা সরকারের বিভিন্ন মহলের কর্মকর্তাগন ও স্বনামধন্য সাংবাদিক ভাইদের।আজ প্রায় এক বৎসর যাবৎ কারো নজরকারেনি এই বার পিলারে নির্মান কাজ সমাপ্ত ক্লিনিকটি। বর্তমান সরকারের কড়া নজরদ্বারী থাকা সত্যেও কি করে দির্ঘ্যদিন যাবৎ অবহেলিত এলাকার কমিউনিটি ক্লিনিকের নির্মানাধিন কাজ বন্ধ থাকে।

স্থানীয় ইউ,পি সদস্য সাজিনুর ইসলাম বলেন,এই অবহেলিত এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মান হবে বলে স্থানীয় একাকাবাসী আস্থা ফিরে পেয়েছিল।তারা অতিউৎসাহীত হয়ে ক্লিনিক নির্মানের জন্য জমিদান করেছেন। দির্ঘ্যদিন যাবৎ ক্লিনিকের নির্মান কাজ বন্ধ থাকায়,জমিদাতাগনের মধ্যে হতাশা বিরাজ করছে।দ্রুত যদি উক্ত কমিউনিটি ক্লিনিকের নির্মান কাজ শুরু না হয়, তারা তাদের দানকৃত জমি পেরত পেতে চান।

উক্ত কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত ইঞ্জিনিয়ার মনির হোসেনের এর সাথে কথা বললে উনি বলেন ঠিকাদারের অবহেলার কারনে কাজটি বন্ধ রয়েছে।কাজটি সম্পুর্ণ করার করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।আমরা চেয়েছিলাম ঠিকাদারের সাথে ঝামেলা না করে কাজটি উদ্ধার করতে,কিন্তু হচ্ছে না, তাই এ সপ্তাহের মধ্যে ঠিকাদার কে চিঠি দেওয়া হবে, কাজ না হলে প্রয়োজনে তাকে বাতিল করে দ্রুত কাজটি সম্পুর্ণ করা হবে।