সিলেট নিউজ বিডি ডেস্কঃ নাটোরের লালপুর উপজেলায় বাস-লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা ১৫ জন। শনিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার কদিমচিলান কিলিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন শিশু, ৫জন পুরুষ ও ৭জন নারী। নিহতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শামসুন নুর জানান, বিকেল পৌনে চারটার দিকে ওই মহাসড়কের কদিমচিলান কিলিক মোড় এলাকায় পাবনা থেকে রাজশাহী গামী চ্যালেঞ্জার বাস ও পাবনাগামী লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৩জন নিহত এবং ১৫জন আহত হয়।
আহতদের মধ্যে স্থানীয় হাসপাতালে নেয়ার পর এক নারীর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ১৩টি লাশ উদ্ধার করেছে। তবে কারও পরিচয় জানা যায়নি।
Sylhetnewsbd Online News Paper