সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, সিলেট মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, জননেত্রী শেখ হাসিনার হাতে হাওরাঞ্চল নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে, আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করলে হাওরাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। সারাদেশের তুলনায় দিরাই-শাল্লায় যোগ্য নেতৃত্বের অভাবে অনেকটা পিছিয়ে, দিরাই শাল্লার উন্নয়ন ত্বরান্বিত করতে তৃণমূল আওয়ামীলীগ ঐক্যবদ্ধ, আমি দিরাই শাল্লার প্রতিটি ঘরের দুয়ারে দুয়ারে যাচ্ছি পরিবর্তনের ডাকে দিরাই শাল্লাবাসী আজ ঐক্যবদ্ধ, আগামী ৮ অক্টোবর সোমবার দিরাইয়ে তৃণমূল আওয়ামীলীগ প্রতিনিধি সম্মেলনের ডাক দিয়েছে, প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করে উন্নয়নের স্বার্থে পরিবর্তনের আওয়াজ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর বাজারে আগামী ৮ অক্টোবর দিরাইয়ে তৃণমূল আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মধুরাপুর বাজার কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা স্বাধীন বক্ত চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা শহীদুর রহমান কিরণ’র পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা বিনিয়ামিন রাসেল, রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সোহেল, বাজার কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা দিল হক তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ রোমান্স বক্ত চৌধুরী, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি খোরশেদ আলম, ইউপি সদস্য সামসুল হক, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তৌফিক নূর চৌধুরী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে ভাটিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper