ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত

ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২অক্টোবর রবিবার উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম আহমদ তালুকদার এর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা কবি ইমামুল ইসলাম রানা ও সাজিল হোসেন বাবুল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগন্জ জেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দবিরুল ইসলাম দবির, ভাতগাঁও ইউ/পি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, দক্ষিন খুরমা ইউ পির সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযুদ্ধা নুরুল আমিন, দোলার বাজার ইউ/পি চেয়ারম্যান সায়েস্থা মিয়া, সুনামগন্জ জেলা সেচ্ছা সেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল হাসনাত, সুনামগন্জ জেলা সেচ্ছাসেবক সহ সভাপতি এডভোকেট শাহাব উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া,সুনামগন্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন এবং ভাতগাঁও ইউনিয়ন যুবলীগের গৌছ উদ্দিন খান সহ ছাতক উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।