ছাতকের রাউলী স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের ১১০নং রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গ্রামের সামাজিক সংগঠন অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, প্রভাত ফেরি, ২১শে ডিসপ্লে প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনাসভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নেছার আহমদ খলিলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখছুদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সুজন মিয়া, সৌদি প্রবাসী আফিজ মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন, অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি কয়েছ আহমদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ বাবুল, সাবেক সদস্য শফিক মিয়া, জাহির মিয়া, স্পেন প্রবাসী রশিক মিয়া, লিটল সার্ব ক্লাবের সভাপতি রাসেল আহমেদ দীপু মিয়া, দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির সভাপতি মো. ফখরুল হোসেন, শিক্ষিকা রাহিমা বেগম, সাবিনা বেগম প্রমূখ। এসময় ইয়াহিয়া আহমদ, ক্বারি নাজিম উদ্দিন, হোসেন আহমদ, আরজক আলী, জুয়েল আহমদ, সায়মন আহমদসহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে সকালে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন, প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবটির শুভ সূচনা করেন, উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিপি বেগম।