সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে বিএনপির ঈদ পূনর্মিলনীকে সামনে রেখে দলের নিষ্ক্রিয় নেতাকর্মীরা আবারো উজ্ীবিত হয়ে উঠেছেন। মঙ্গলবার অনুষ্ঠিতব্য ঈদ পূনর্মিলনী সমাবেশ সফলের লক্ষ্যে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে ঘিরে গোবিন্দগঞ্জ, ধারণ, জাউয়াবাজার, দোলারবাজার, ভাতগাঁও, চরমহল্লা, কালারুকা, ছাতক, নোয়ারাই, ইসলামপুর, বাংলাবাজার, নরসিংপুর, লক্ষীপুর, বগুলা, সুরমা, মান্নারগাঁও, পান্ডারগাঁও, দোহালিয়া ও দোয়ারাবাজারসহ অন্যান্য এলাকার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের উদ্যোগে দু’উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিঠির মধ্যে উঠান বৈঠক ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর মঙ্গলবারে অনুষ্ঠিতব্য ঈদ পূনর্মিলনীকে নিয়ে আবারো দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। অনুষ্ঠান সফলের ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত সোমবার বিকেলে ছাতকস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেলের সভাপতিত্বে ও শামছুর রহমান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সামছুর রহমান শামছু, নজরুল ইসলাম, রুহুল আমিন, সাদিকুর রহমান সাদিক, লায়েক শাহ, মাওলানা কাজি আব্দুস সামাদ, মাষ্টার নূরুল হক, সাজ্জাদুর রহমান, মোশাররফ হোসেন, এড আব্দুল কাহার, সায়াদুর রহমান ছায়াদ, আব্দুল মোমীন, আব্দুল মনির মেম্বার, জিয়াউর রহমান, প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper