ছাতকে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে মেলার মূল আনুষ্টানিকতা শুরু হয়। “কৃষি প্রযুক্তি ব্যবহারে, ফলন বাড়ে অধিক হারে” এই স্লোগানকে সামনে রেখে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

মেলা উপলক্ষে ছাতক উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় কৃষি প্রশিক্ষন হল রুমে আয়েজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খাঁন ছানা, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রকৌশলী বিল¬াল হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখায়াত হোসেন, প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, ক্রীড়া শিক্ষক দিলোয়ার হোসেন। এ মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মূক্ত থাকবে বলে জানা গেছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছের চারা স্বল্প মুল্যে বিক্রি করা হচ্ছে।