সিলেট নিউজ বিডি ডেস্ক: মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানের উপর বর্বর হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে স্থানীয় আলীগঞ্জ বাজারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জের উদ্যোগে অনুষ্টিত হয় বিশাল প্রতিবাদ সভা ও মানব বন্ধন।
পরিষদের সাবেক সভাপতি নূর আহমদ হিরনের সভাপতিত্বে, সাবেক সভাপতি মোহাম্মদ সুজন মিয়ার পরিচালনায় ও ইসলামপুর জামে মসজিদের ইমাম ক্বারী হাবিবুর রহমানের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এক বিশাল প্রতিবাদ সভা ও মানব বন্ধন শুরু হয়..।
উক্ত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ছাতক উপজেলার কৃতি সন্তান জনাব মো উবায়দুল হক শাহীন।
স্বাগত বক্তব্য রাখেন ইসকপের সাধারণ সম্পাদক ফায়েক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আসলাম আহমদ,ঝিগলী জামেয়া ইসলামীয়ার নির্বাহী মুহতামিম মাওলানা সাইদ আহমদ, আল হিকমাহ জামেয়া বরাটুকার প্রিন্সিপাল মাওলানা ইমরুল হাসান জাফরি, ঝিগলী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রুহুল আমিন, ঝিগলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিন, বাদে ঝিগলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বকর মিসবাহ,বাদে ঝিগলী হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ আবুল কাশেম,মেওয়াতৈল হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আবুল খয়ের নুমান,চাঁনপুর জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী রফিকুল ইসলাম আফছর,শেরপুর জামে মসজিদের ইমাম খতিব ক্বারী আবুল কালাম,রুকুন্তাজ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী সিরাজুল ইসলাম।
উক্ত প্রতিবাত সভা ও বিশাল মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন হাফিজ আবু বকর, মোঃ জাকির হোসাইন, মোফাজ্জল হোসাইন, হাঃ শরীফ, নূরুল আমিন, আবুল হুসেন, জিয়াউর রহমান, আলী হুসাইন, দিলোয়ার হুসেন, আলমগির হুসেন, আব্দুল্লাহ, লোকমান, হাসনাবাদ জামে মসজিদের ইমাম হাঃফখরুদ্দিন, মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, আবুল বশর, রুবিজ আলী, ছাত্রনেতা আছকির আলী, ছাত্রনেতা আরাফাত মুহাম্মদ রাহাত, আল-হিকমাহ জামেয়ার শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম সেবুল, রুবেল মিয়া, জুনায়েদ আহমদ, মোজাম্মেল হক, মশিউর রহমান, আলীম উদ্দিন।
স্থানীয়া এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- মখলিছুর রহমান, বিএনপি নেতা জনাব হাফিজুর রহমান, খোয়াজ আলী, মানিক মিয়া হাজারী, হাবিবুর রহমান হবি মেম্বার, আঃ নূর মেম্বার, জায়েদ কবির রফিক মেম্বার, সোনা মিয়া,মুসলিম উদ্দিন রফু, আলহাজ্ব আতিকুর রহমান, আতর আলী, আঃ মুকিত, জাহেদ মিয়া, আরজক আলী , লিয়াকত আলী।
Sylhetnewsbd Online News Paper