সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে পাওনা টাকার লেনদেন নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পাইগাঁও গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে ১৬জনের নাম উল্লে¬খসহ অজ্ঞাতনামা ৩৫/৪০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। একই দিন রাতে খিদ্রাকাপন গ্রামের লোকমান হোসেন বাদী হয়ে ১৮জনের নাম উল্লেখসহ ৩০/৩৫জনকে আসামী করে ছাতক থানায় অপর আরেকটি পাল্টা মামলা দায়ের করেন। এ সংঘর্ষের ঘটনার পর থানা পুলিশ ২৪জনকে আটক করে সুনামগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত (২অক্টোবর) সোমবার রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও ও খিদ্রাকাপন গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে ১শ’২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৮জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনার ৪দিন পর ছাতক থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়।
দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sylhetnewsbd Online News Paper