ছাতকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকেল ৩টায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক কালিপুর সড়কের ডেংগারখাড়া সেতুর পাশে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল একটি ট্রাউজার ও হাফ-হাতা লাল রং এর গেঞ্জি। খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ওই যুবকের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।