সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, লুৎফুর রহমান সরকুম আজীবন আওয়ামীলীগই করেছেন। হাজার হাজার নেতাকর্মী সৃষ্টি করে গেছেন। কিন্তু বাড়ি-ঘর সহায়-সম্পদ কিছুই করে যাননি। মৃত্যুর পুর্ব পর্যন্ত তিনি উপজেলার প্রধান হিসেবে নেতৃত্ব দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আপন মানুষ হিসেবে জানতেন। তিনি স্ত্রীর জন্য একটি কুঁেড় ঘর রেখে গেছেন। মৃত্যুর পর তাঁর স্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে সাক্ষাৎ করে সহযোগিতা প্রদানই প্রমাণ করে সরকুম আওয়ামী লীগের উচুঁ মানের একজন নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির একটি আদর্শ।
বুধবার (১নভেম্বর) ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লুৎফুর রহমান সরকুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গোবিন্দগঞ্জ পয়েন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছানাউর রহমান ছানা। সভায় প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগ। তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের শ্রম ও ঘামের বিনিমিয়ে আওয়ামীলীগ বাংলার মানুষের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। লুৎফুর রহমান সরকুমদের মত নেতারাই আওয়ামীলীগকে মফস্বলের মানুষের ঘরে ঘরে পৌছাতে নিরলস কাজ করেছেন। নিবেদিত প্রাণ এসব নেতারা আওয়ামী লীগের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের ঋণ পরিশোধ করতে দলের প্রতিটি নেতাকর্মীকে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন ও গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হকের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. সানাওর, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু তালুকদার বাবুল, ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। বক্তব্য রাখেন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আলহাজ্ব সুন্দর আলী, নিজাম উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা বদরুজ্জামান শামীম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এম রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি বাবুল রায়, সদস্য আব্দুল হান্নান আঙ্গুর, আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ সরকুম, কালারুকা ইউপি আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সভাপতি তজম্মুল হক রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী সাইদুর রহমান। সভার পুর্বে গোবিন্দগঞ্জ পয়েন্ট মসজিদে লুৎফুর রহমান সরকুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন করেন মাওলানা কাজি আব্দুস সামাদ।
Sylhetnewsbd Online News Paper