সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের দোলারবাজার ইউপির উত্তরকুর্শি-মদিনাবাজার আল-মদিনা ইসলামিক একাডেমীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কিন্ডারগার্টেন শাখার একটি কক্ষে প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হিফজ শাখার পরিচালক হাফিজ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন শাখার প্রিন্সিপাল নজির আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর উসমান গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান আলীনুর, বিএনপি নেতা আবদুল মুবিন, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশাররফ হোসেন, বিএনপি নেতা আলী হোসেন মানিক, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান, উত্তরকুর্শি জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, মুরব্বী ময়না মিয়া, সমাজসেবী সেবুল মিয়া, ইসলাম উদ্দিন ও আবাস উদ্দিন। বক্তব্য রাখেন, শিক্ষক বুরহান উদ্দিন, লোকমান হোসেন, কামরুল হুদা, শিপন আলম ও আমির হামজা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ৫ম শ্রেণির ছাত্র মোবারক উল্লাহ রায়হান। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, ৪র্থ শ্রেণির ছাত্রী মাছুমা বেগম ও শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা আবুল কালাম আজাদ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এরআগে সকাল ১০টায় একাডেমির হিফজ শাখার ৪ শিক্ষার্থীর হিফজ সম্পন্ন করায় হিফজ শাখার একটি কক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন, বুরাইয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক মাওলানা আবদুল কাদির। এসময় উপস্থিত ছিলেন, হাফিজ আবদুল হাই কাহিদ, মাওলানা হাফিজ সালেহ আহমদ, হাফিজ শফিকুর রহমান, ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, হিফজ শাখার পরিচালক হাফিজ মো. আবদুল্লাহ ও হাফিজ আজিজুর রহমান প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper