সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে একসাথে দু’শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার ভাতগাঁও ইউপির শক্তিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শক্তিয়ারগাঁও গ্রামের তাজ উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৬) ও তার চাচাতো বোন টুনু মিয়ার মেয়ে তাওহিদা খাতুন (৬) প্রতিদিনের মতো একসাথে পাশের ডাউকি নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পুলিশ রাতে তাদের লাশ উদ্ধার করে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।
Sylhetnewsbd Online News Paper