ছাতক প্রতিনিধি সিলেট নিউজ বিডি: ছাতকে দু’পুত্রের বিরুদ্ধে মায়ের দায়েরি অভিযোগ বৃহস্পতিবার তদন্ত করেছে পুলিশ। উপজেলার দোলারবাজার ইউপির দক্ষিণ কুর্শি গ্রামে এঘটনা ঘটে। লিখিত অভিযোগে জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের মৃত আব্দুল মান্নান তালুকদারে স্ত্রী হাওয়ারুন নেছা (৭৫) ৫পুত্র ও ২কন্যার মধ্যে বড় পুত্র মানিক মিয়া যুক্তরাজ্যে বসবাস করছেন। স্বামির ত্যাজ্য ১২টি রুমের বসত বাড়ির দু’টি রুমে তিনি বসবাস করছেন। গত ৩০জুলাই প্রবাসি পুত্র মানিক মিয়ার নির্দেশে তার ভাই ছালিক মিয়া ও আনোয়ার মিয়া তাদের মা হাওয়ারুন নেছাকে ঘর থেকে বের করে ঘরটি তালাবদ্ধ করে রাখে।
এতে তিনি ছাতক থানায় একটি লিখিত অেিযাগ দায়ের করেন। পরে এএসআই মফিজুর রহমান রুমের তালা খুলে মাকে পূনরায় ঘরে বসবাসের সূযোগ করে দেন। অবশেষে গত ২৬নভেম্বর সন্ধ্যা ৭টায় পুত্র ছালিক মিয়া ও আনোয়ার মিয়া তাদের চাচাতো ভাই আতাউরকে নিয়ে আবারো মাকে জোরপূর্বক বের করে দিয়ে ঘরটি তালাবদ্ধ করে দেয়। এখন তিনি জাহিদপুর মেয়ে লুবনা বেগমের বাড়িতে বসবাস করছেন। ঘর থেকে বের করে দেয়ার সময় আলমিরাতে থাকা মায়ের ২ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ সাড়ে ২৮হাজার টাকা ছালিক ও আনোয়ার এবং আতাউর প্রায় ৩০হাজার টাকা মূল্যের অন্যান্য মালামাল লুঠে নেয়। ইউপি সদস্য সফিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ এনে মা কয়েকজন পুত্রের বিরদ্ধে মামলা করলে প্রথম ঘটনাটি তিনি মাকে ঘরে বসবাসের সূযোগ করে দিয়ে বিষয়টি আপোষে নিস্পত্তি করে দেন।
ছালিক মিয়া জানান, মাকে একটি রুম দেয়া হয়েছে। মায়ের দাবিকৃত তালাবদ্ধ রুমটি লন্ডনী ভাইয়ের ছিল। সেরুমে তিনির অনেক মালামাল রয়েছে। তিনি বলেন, রুমের তালা ভেঙ্গে ১০লক্ষাধিক টাকার মালমাল নেয়ায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া ঘটনার নিস্পত্তির চেষ্ঠা চালাচ্ছেন বলে জানান। এসআই সফিকুল ইসলাম জানান, মা একটি রুমে অবস্থান করছেন। তবে মা-পুত্রের বিরুধের ঘটনায় ভাইদের মধ্যে হাতাহাতির ঘটনা নিয়ে এখন তাদের মধ্যে মামলা পর্যন্ত গড়িয়েছে।
Sylhetnewsbd Online News Paper