তাহিরপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নব গঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যেগে মঙ্গলবার(১২ ডিসেম্বর) বিকালে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি তাহিরপুর বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলা কমিটির নেতৃবৃন্দ যথেষ্ঠ ভূমিকা রাখবেন এবং সকল উপজেলায় ছাত্রলীগের ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।

উপজেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেনের সভাপতিতে এবং সুজন আহমদের পরিচালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শহিদুর রহমান পাপলু, রিয়াদ হাসান, আরমান আহমদ রুমন, ইব্রাহিম নিপু, নাজির আহমদ, জাকির হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ, মাহমুদুল, দক্ষিণ বরদল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, জুনেল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুরাদ প্রমুখ।