সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উপজেলার সিংচাপইড় ইউপির সিংচাপইড় গ্রামে বেকার যুবদের সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে গ্রামের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস মোহাম্মদ আসাদ উল্যাহ।
যুব সংগঠক ফখরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠাতে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপ-আঞ্চলিক ব্যবস্থাপক মো. মমিনুর ইসলাম, জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, মুরব্বী এলখাছুর রহমান, প্রশিক্ষক হেলাল আহমদ, যুব সংগঠক ও মো. জাকারিয়া প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper