সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে সড়ক দুর্ঘটনায় ৫পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার(২০ ডিসেম্বর) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক ডাক বাংলার কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ যাওয়ার পথে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলামকে দেয়া পুলিশ প্রটোকলের গাড়ীটি (ঢাকা মেট্রো-ঠ ১৪-২১০৭) দুর্ঘটনা কবলিত হয়। বিপরীতগামী একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে সড়কে রাখা পাথরের স্তুপে পড়ে গাড়ীটি উল্টে যায়। দুর্ঘটনা কবলিত পুলিশের গাড়ীটি এ সময় মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। পুলিশের দুমড়ে-মুচড়ে পড়া গাড়ীটি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে। দুর্ঘটনায় প্রটোকল অফিসার এসআই জহিরুল ইসলাম, গাড়ী চালক রাজিবুল ইসলাম, কনস্টেবল বিজয় কর, মো. আল-আমিন, আব্দুর রহমান আহত হয়েছেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহিত মিয়া আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper