ছাতকে ফের চালু হল নোয়ারাই ইউপি স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ কেন্দ্র

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ইউপি স্বাস্থ্য ও পারিবারিক কল্যান কেন্দ্রের ২৪ ঘন্টা প্রসব সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন কেয়ার-জিএসকে সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিভ এর সার্বিক সহযোগিতায় এটি আনুষ্টানিক ভাবে চালু করা হয়। কেন্দ্রটি চালু করতে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ সড়ক সংস্কার ও বিদ্যুৎ সংযোগ প্রদানে সহযোগিতা করে। দীর্ঘদিন অযতœ-অবহেলায় পড়ে থাকা স্বাস্থ্য কেন্দ্রটি গত বছরের ফেরুয়ারি মাসে চালুর উদ্যোগ নেয় এনজিও প্রতিষ্টান কেয়ার।

স্বাস্থ্য ও পারিবারিক কল্যান কেন্দ্রটি চালু উপলক্ষে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলরি সভাপতিত্বে ও কেয়ার এর প্রজেক্ট কর্মকর্তা সুরঞ্জিত দেব’র এর পরিচালনায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো.শহিদুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেয়ার এর সুনামগঞ্জ জেলা আউট রিচ ম্যানেজার সঙ্গীতা বৈদ্য, ইউপি সদস্য আনোয়ার খাঁন মখন, মো.ময়নুল হোসেন, মহিলা ইউপি সদস্যা মিনা বেগম, মখফুল বেগম। এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক ধীরাজ কুমার দাস, আব্দুল বাছিতসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শাহীন আহমদ খাঁন ও গীতা পাঠ করেন, মিনতী গোস্বামী। সভায় বক্তরা বলেন, দীর্ঘদিন প্রায় অচলাবস্থায় পড়ে থাকা স্বাস্থ্য ও পারিবারিক কল্যান কেন্দ্রটি চালু হওয়ায় এলাকার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও হত-দরিদ্র নারীদের প্রসব সেবা পেতে অনেকটাই সহজ হবে।