আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর টাংগুয়ার হাওর পাড়ে হাওরের বেড়িবাদ দ্রুত সম্পন্ন করার দাবীতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে টাংগুয়ার হাওর পাড়ের বাসিন্দারা মানববন্ধন কর্মসুচি পালন করে।
টাংগুয়ার হাওর পাড়ের অর্ধশতাদিক জনসাধারন শুক্রবার(১৯জানুয়ারি) ২টা হতে ৩টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা ব্যাপী টাংগুয়ার হাওর ওয়াচ টাওয়ার সংলগ্ন নজরখালী বেড়িবাদে, হাওর পাড়ের কৃষক ও সুশীল সমাজ এবং সাংবাদিক ও হাওর উন্নয়ন সংস্থার প্রতিনিধি এই কর্মসুচিতে অংশগ্রহন করেন।
মানববন্ধনে হাওর বাঁচাও,কৃষক বাঁচাও,দেশ বাঁচাও,এবং টাংগুয়ার হাওরের হাওরের জিববৈচিত্র কে বাঁচাও এই স্লোগানে তাহিরপুর উপজেলার প্রত্যেকটি হাওরের বেড়িবাদ দ্রুত সম্পন্ন ও টাংগুয়ার হাওর প্রকৃতিক জিববৈচিত্র রক্ষনা বেক্ষনের দাবীতে মানববন্ধন কর্মসুচিতে স্লোগান দেয়া হয়।
কর্মসুচিতে অংশ নেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি:কাস্মির রেজা,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক টাংগুয়ার হাওর সহব্যাবস্থাপনা সোসাইটির কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ খসরুল আলম, কৃষক কালা মিয়া, কৃষক নুরমিয়া, কৃষক নুরউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর হাওরের বাঁধ নির্মানের কাজ শুরু করে ২৮ ফেব্রেুয়ারী শেষ করার কথা ছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র চরম দুর্নিতীর ও পিআইসি কমিটির অবহেলার কারণে এখনো অধিকাংশ বাাঁধের কাজ শুরুই হয়নি। এ কারনে হাওরের ফসল আগাম বন্যায় তলিয়ে গেলেএর দায় ভার পাউবো ও পিআইসি কমিটি বহন করতে হবে। হাওর পাড়ের কৃষকদের জীবন রক্ষাকারী ফসল নিয়ে চিনিমিনি করার অধিকার কারো নেই। অনতি বিলম্বে এলাকার সকল বাঁধ নির্মান দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান। এবং টাংগুয়ার হাওরে জিববৈচিত্র রক্ষনা বেক্ষনের দায়িত্বের থাকা ব্যাক্তিদের দায়িত্বের অবহেলা ও দুর্নিতীর কারনে আজ টাংগুয়ার হাওরে বন নেই, গাছ নেই, মাছ নেই,পাখি নেই,টাংগুয়ার হাওর কে একটি সুষ্টু ব্যাবস্থাপনায় আনার দাবী জানান।

শেষে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে টাংগুয়ার হাওর পাড়ের অসহায় কৃষকদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।
মেহেরবানী করে সংবাদটি শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper