আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে শনিবার(২৭জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৩৩টি বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের ব্যাবস্থাপনায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে স্ব স্ব বিদ্যালয়ে।
শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সংশ্লিস্ট সকলের অংশ গ্রহন নিশ্চিতকরন, শতভাগ উপস্থিতি ও ঝরে পড়া ছাত্র ছাত্রীদের সহযোগিতা ও শিশু কাল থেকে
গণতন্ত্রের চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের উদ্যেশ্যে শিক্ষকদের মধ্যে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং পোলিং অফিসার তৈরি করা হয়। তা
সরাসরি ভোটের মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট স্টুডেন্টস্ কাউন্সিল গঠনে সুশৃঙ্খল ভাবে এ নির্বাচন হয়। ভোটার উপস্থিতি ছিল সন্তোষ জনক।
তাহিরপুর উপজেলার জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তরং সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা সকাল ৯ টা হতে ১টা পর্যন্ত লাইনে দাড়িয়ে সুশৃঙ্খল ভাবে আনন্দময় পরিবেশে তাদের ভোট প্রদান করছে। জয়পুর সরকারী প্রথমীক বিদ্যালয়ে ৩য় থেকে ৫ম শ্রেণির মোট ১৮জন শিক্ষার্থী প্রতিদন্ধিতা করেন। ভোট গ্রহন শেষে নির্বাচিত ৭ জন প্রতিনিধির নাম ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফলে দেখা যায় জয়পুর সরকারী প্রাথমীক বিদ্যালয়ে রবিন মিয়া ৫ম শ্রেনী, মিজান মিয়া ৫ম শ্রেনী, সানজিদা ৫ম শ্রেনী, আবু তালহা ৪র্থ শ্রেনী, বৃষ্টি আক্তার ৪র্থ শ্রেনী, আকাশ মিয়া ৩য় শ্রেনী, জুই আক্তার ৩য় শ্রেনী,

এদিকে,তরং সরকারী প্রাথমীক বিদ্যালয়ে ১০জন শিক্ষার্থী প্রতিদন্ধিতা করেন। ভোট গ্রহন শেষে নির্বাচিত প্রতিনিধির নাম ঘোষনা করা হয়। নির্বাচনের ফলা ফলে দেখা যায়, রাকিব আল হাসান ৫ম শ্রেনী, অনিক হাসান ৫শ্রেনী, হিরা মনি ৫ম শ্রেনী, আবু আনাছ আদিব ৪র্থ শ্রেনী, নাজমুল ইসলাম ৪র্থ শ্রেনী, আজু আক্তার ৩য় শ্রেনী, জেনারুল মিয়া ৩য় শ্রেনীর জয় লাভ করেন।
এদের মধ্যে জয়পুর সরকারী প্রাথমীক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর শিক্ষার্থী রবিন প্রধান প্রতিনিধি নির্বাচিত হন এবং তরং সরকারী প্রথমীক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর ছাত্র রাকিব আহমদ প্রধান প্রতিনিধি নির্বাচিত হন।
জয়পুর সরকারী প্রাথমীক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাদিউজ্জামান বলেন, অবাধ ও নিরপেক্ষভাবে শিক্ষার্থীদের ভোট গ্রহনের মাধ্যমে বিজয়িরা নির্বাচিত হয়েছে।
তরং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সিদ্দিকী জানান, সুষ্টু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহন হয় এবং ১জন প্রধান প্রতিনিধি ও ৬জন প্রতিনিধি সমন্বয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়।
তাহিরপুর শিক্ষা অফিস হতে ফেরদৌস আলম জানান, কর্তৃপক্ষের নির্দেশনা মতে সুন্দর সুষ্টু ভাবে প্রাথমিক স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
Sylhetnewsbd Online News Paper