তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলার সীমান্তের কাছা কাছি এলাকার শ্রীপুর উত্তর ইউনিয়নের “বাগলী বাজার হতে কচুয়া চড়া” পর্যন্ত ১৩শ মিটার সড়ক নির্মাণের মাটি কাটার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে যৌথ উদ্যোগে সড়কটি উদ্বোধন করেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পুরিষদ চেয়ারম্যান খসরুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসান মিয়া, ১নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম, বাগলী কয়লা আমদানীকারক সমিতির সভাপতি শাজাহান খন্দকার, সাধারণ সম্পাদক শাহাজাহান কবির চৌধুরী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইদুল হায়দার লিটন প্রমুখ।
অনেকদিন পর এলাবাসীর স্বপ্নের এই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর যাতায়াতের জন্য সুবিধাজনক হয়ায় তাদের মনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।
তারা জানিয়েছেন, এই সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর কলমাকান্দা থেকে বাগলী বাজার হয়ে বড়ছড়া হয়ে যাদুকাটা যাদুকাটা নদীর খেয়া পার হয়ে সুনামগঞ্জ পর্যন্ত যেকোন ধরণের পরিবহন যাত্রী ও মমুর্ষ রোগী নিয়ে যাতায়াত করতে সহজ হবে।
Sylhetnewsbd Online News Paper