আহম্মেদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলা সদর মধ্যবাজার অগ্নিকান্ডে প্রায় ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার(১০ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে তিনটার সময় হঠাৎ অগ্নি সুত্রপাত ঘঠে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে ছিল ভুষির দোকান, গ্যাস সিলিন্ডার, পেট্রোল, ঔষুধ, মটর সাইকেল, ফ্রিজ, তুলা, কাপড়, দলিল, রড সিমেন্টসহ বিভিন্ন মালামাল।
এসময় আশপাশের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, দোকানে থাকা মালামাল ও দোকানঘরসহ পুড়ে যায়। দোকান মালিকরা নিশ্ব হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়িরা।
তাহিরপুর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, তাহিরপুর উপজেলা সদরে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে হয়তো আজ ব্যাবসায়িদের অগ্নিকান্ডের প্রায় ৩০লক্ষ টাকার ক্ষতি হতে সম্পুর্ণ রুপে রক্ষা করা সম্ভব হত। তিনি তাহিরপুর উপজেলা সদরে একটি ফায়ার সার্ভিস স্টেশনের দাবী জানান।
তাহিরপুর উপজেলা কর্মকর্তার সরকারী মোবাইল নাম্বারে অনেকবার কথা বলার চেষ্টা করলেও উনি আমার কল রিচিব না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Sylhetnewsbd Online News Paper