সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে দক্ষিণ ছাতক শেখ রাসেল স্মৃতি পরিষদ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুরে শেখ রাসেল স্মৃতি পরিষদের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা আ’লীগ নেতা আওলাদ আলী রেজা, আফজাল হোসেন, তোফায়েল আহমদ আনা, দোলারবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাত্রলীগ নেতা রায়হান আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ দীপু, আজহার আহমদ, শিপলু আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, রুপন মিয়া, আলমগীর আলম, হাবিব আহমদ, সজিব আহমদ, ঝুমন আহমদ, সৌরভ, অলিউর, অপু, নাহিদ, পাবেল, সুবেদ, বদরুল, রাহেল, মিলন, ইমন, বেলাল, হবিব, আলামিন, রাহুল, মোসাদ্দেক, মিলাদ, রিয়াদ, মান্না প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper