অসুস্থ্য মুক্তিযোদ্ধা আজাদ বখত এর শয্যাপাশে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আজাদ বখত এর শয্যাপাশে সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। বুধবার(০৭ মার্চ) রাত নয়টায় রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা তাকে দেখতে যান। তিনি দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উপদেষ্টা, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, দক্ষিণ ছাতকের দোলার বাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী। বার্ধক্য ও ডায়াবেটিস জনিত রোগে ভুগতেছেন তিনি এবং দেশবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের স্থায়ী পরিষদ সদস্য ফয়সল আহমদ বাবুল, বদরুল আলম লিটন, পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, তোফায়েল আহমদ, লিটন মিয়া, জুনেদ আহমদ প্রমুখ।

তারা দক্ষিণ ছাতকের কৃতিসন্তান ও জাতির এই সুর্য সন্তানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।