ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত দু’শিক্ষার্থীকে সংবর্ধনা

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে পিএসসি পরীক্ষায় এ-প্লাসসহ ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি প্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শি-মদিনাবাজারস্থ আল-মদিনা ইসলামীক একাডেমীতে কিন্ডারগার্টেন শাখার দু’কৃতি শিক্ষার্থী মোবারক উল্লাহ রায়হান ও হাফিজুল ইসলাম সাকিবকে এ সংবর্ধনা দেয়া হয়।
মুরব্বী ময়না মিয়ার সভাপতিত্বে ও প্রিন্সিপাল নজির আহমদ রাজুর পরিচালনায় কিন্ডারগার্টেনের একটি কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মো. হারুন মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মো. মুহিত আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, হিফয শাখার প্রধান শিক্ষক হাফিজ মো. আব্দুল্লাহ, ঝামক হাফিজি মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ জালাল উদ্দিন, সমাজসেবী আলী হোসেন মানিক ও প্রবাসী কামাল উদ্দিন কামালী। বক্তব্য রাখেন, শিক্ষক বোরহান উদ্দিন, সিপন আলম, শাহনুর আহমেদ সোলতান ও সেলিম আহমদ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, কৃতি শিক্ষার্থী মোবারক উল্লাহ রায়হান এবং কসিদা পরিবেশন করেন, হিফয শাখার শিক্ষার্থী মো. মঈন উদ্দিন। এসময় সমাজসেবী ওয়ারিছ আলী, মাওলানা আবুল কালাম আযাদ, কামারগাঁও বাজারের ব্যবসায়ি সাইদুল হক, জাহিদপুর হাফিজি মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ফখর উদ্দিন, হাফিজ আবদুল হাই কাহিদ, হাফিজ হেলাল উদ্দিন, হাফিজ শফিকুল ইসলাম, সমাজসেবী আবদুুল মছব্বির, উকিল মিয়া, আরজ মিয়া, ইসলাম উদ্দিন, হাফিজ আজিজুর রহমান, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ মেহনাজ আহমদ, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হারুন মিয়া ও প্রধান বক্তা মো. মুহিত আলম চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেষ্ট এবং কৃতি শিক্ষার্থী মোবারক উল্লাহ রায়হান ও হাফিজুল ইসলাম সাকিবকে স্মৃতি স্মারক প্রদান করা হয়। এসময় ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের হিফয তকমিল পরীক্ষায় উত্তীর্ণ একাডেমীর হিফজ শাখার অপর দু’শিক্ষার্থী লায়েক আহমদ ও খলিলুর রহমানকে পাগড়ি পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হারুন মিয়া একাডেমীর উন্নয়নকল্পে নগদ ১০হাজার টাকা ও প্রধান বক্তা মো. মুহিত আলম চৌধুরী একটি ল্যাপটপ প্রদানের ঘোষনা দেন। শেষে একাডেমীর শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।