সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের সমতা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হাফিজের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (১১ এপ্রিল) সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ এক অভিজাত রেস্টুরেন্টে বিদ্যালয়ের ১৯৯৭ইং ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। লন্ডন প্রবাসী হাজী মকবুল আলীর সভাপতিত্বে ও ৯৭ইং ব্যাচের ছাত্র মো. সায়েম আহমদ ও শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। এসময় তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিচ্ছে। সরকারের সদিচ্ছার কারনে দেশে এখন ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে যাচ্ছে। বছরের প্রথমদিন বই উৎসবের সূচনা করেছে। অবকাঠোমোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষা খাতের সকল ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। তিনি আরো বলেন, প্রবীণ শিক্ষক আব্দুল হাফিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক জ্ঞানার্জনে যথেষ্ঠ কাজ করেছেন। সমতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আব্দুল হাফিজের শূণ্যতা অপূরনীয়।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সমতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাফিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সিলেট সেন্ট্রাল কলেজের সভাপতি এডভোকেট মনিরুজ্জামান সলিম।
স্বাগত বক্তব্য রাখেন ডা. জসিম উদ্দিন ও মানপত্র পাঠ করেন সুজন মিয়া।
আরো বক্তব্য রাখেন মাস্টার জিল্লুল হক জিলু, রাশেদা বেগম, মুহিবুর রহমান, কুহিনুর মিয়া, রিমা বেগম। উপস্থিত ছিলেন সেফুল মিয়া, সুজন মিয়া, জাকির হোসেন, রুমেন হোসেন, আজিজুল হক, হাসান, জাহেদ মিয়া, রাহেল মিয়া, নামমুল ইসলাম, হেলাল আহমদ, কাওছার আহমদ, আবাব আহমদ, রাজা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজিজুল হক।
Sylhetnewsbd Online News Paper