সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে অবৈধভাবে জবর-দখলকৃত রেলওয়ের একটি গুদাম দখলমুক্ত করে সীলগালা করেছে জিআরপি পুলিশ। রোববার সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন রেল স্টেশনের গুদামকে জবর-দখলমুক্ত করা হয়। এসময় কয়েকটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় কতিপয় লোক গুদাম জবর-দখল করে রিকশার গেরেজ দিয়ে এখানে ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি চার্জ করে আসছিল। খবর পেয়ে সিলেট জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌছে গুদাম দখলমুক্ত ও সীলগালা করে। এসময় কয়েকটি ব্যাটারি ও অন্যান্য সঞ্জামাদি উদ্ধার করা হয়। এব্যাপারে রেলওয়ের দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Sylhetnewsbd Online News Paper