ছাতকে দু’শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে দু’শতাধিক গরীব ও হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ হয়েছে। রোববার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের পরগনা বাজারে আসন্ন রমদ্বান উপলক্ষ্যে পরগনা বাজারস্থ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পরগনা বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে ও পরিষদের সেক্রেটারি মো. আবু তাহের’র পরিচালনায় অনুষ্ঠিত বিতরণ পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ার উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুস সালাম আল-মাদনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ার উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য কাজি সৈয়দ মাওলানা মনসুর আহমদ ও ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মিজানুর রহমান।
এসময় সমাজসেবী এনামুল হক, পরিষদের সভাপতি ফারুক আহমদ, সদস্য আবদুল হামিদ, মখছদ মিয়া, আশুক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাশেষে এলাকার ১শ’ ৯০টি হতদরিদ্র পরিবারে ডাল, তৈল, পিয়াজ, ময়দা, লবনসহ বিভিন্ন ইফতার সামগ্রী ও ১০টি হতদরিদ্র পরিবারে রমদ্বানের এক মাসের যাবতীয় খরচ প্রদান করা হয়।