ছাতকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নিউজ বিডি ছাতক প্রতিনিধিঃ ছাতকে গাছের ডালে ঝুলন্ত এক বয়োবৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ০১ জুন রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া গ্রামের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় এ লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউপির হলদিউড়া গ্রামের মৃত ছলিম উল্লাহ পুত্র মখলিছ আলী (৭০)।

খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ খান গভীর রাতেই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে শনিবার সকালে সুনামগঞ্জ মগে পাঠিয়ে দেয়। ঘটনাস্থল থেকে তার নিজ বাড়ি প্রায় ১ কিলোমিটার দূরে জাতুয়া এলাকায় গাছের সঙ্গে ঝুলানো লাশ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। তার পরিবারে সঙ্গে যোগাযোগ করলে তারা এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। এ ব্যাপারে ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।