সিলেট নিউজ বিডি ডেস্কঃ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সোমবার (১১ জুন) সন্ধ্যায় নিজ কার্যালয়ের সামনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সাধারন সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীর আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বদিউজ্জামান, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা ইমানুর মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল আলী ভুইয়া, আওয়ামীলীগ নেতা শাহজাহান খন্দকার, আওয়ামীলীগ নেতা মোন্নাফ মড়ল, আওয়ামীলীগ নেতা সিরাজ খন্দকার, আওয়ামীলীগ নেতা ডা. বশির উদ্দিন, আওয়ামীলীগ নেতা মাইদুল হায়দার লিটন, আওয়ামীলীগ নেতা আনিছ ভুইয়া ভুইয়া, আওয়ামীলীগ নেতা আইনাল হক মোড়ল, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল আমিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন,আওয়ামীলীগ নেতা সাজু মিয়া প্রমুখ।
মোনাজাত করেন, ছাড়াগাও জামে মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম।
Sylhetnewsbd Online News Paper