ছাতকে ভুইগাঁও বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষিকার বিদায় সংবর্ধনা ও নবাগত তিন শিক্ষকের বরণ অনুষ্ঠান রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

নবাগত প্রধান শিক্ষক মো. মারফত আলী’র সভাপত্বিতে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাতক উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, চেচান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ পাল, চৌকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চন্দ্র সরকার, বিদায়ী প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, সহকারি শিক্ষিকা চিত্রা ত্রিপাটী ও সুদিপা চৌধুরী, নবাগত শিক্ষত হরন চন্দ্র দাস ও শিক্ষিকা শাহানারা বেগম, সাবেক ওয়ার্ড মেম্বার মুহিবুর রহমান মুহিব, আল-ইকরা একাডেমীর পরিচালক আক্তারুল ইসলাম তালুকদার, সমাজসেবী এম.এ হাসনাত তালুকদার, মুনিরজ্ঞাতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পূরবী চৌধুরী, মায়েরকুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাজশ্রী পৈত্ত ও শিক্ষিকা সুপ্রিয়া চৌধুরী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের শিক্ষক মিছবাহ উদ্দিন।