তাহিরপুর হাওড় পাড়ের কবর স্থান উত্তাল ঢেউয়ের কবলে ভেঙ্গে যাওয়ার আশংকা

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ হাওর অঞ্চলের বিভিন্ন এলাকার উন্নয়ন হলেও তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের টাংগুয়ার হাওর সংলগ্ন ছিলানী তাহিরপুর, জয়পুর,ইসলামপুরসহ পাঁচটি গ্রামের যৌত কবর স্থানের আজ উন্নয়নের তেমন ছোঁয়া লেগেনি।

স্থানিয় এলাকাবাসীর সুত্রে জানা যায়, টাংগুয়ার হাওর পাড়ের উক্ত কবর স্থান স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক অল্প কিছু অনুদান ও স্থানিয়দের অর্থায়নে মাটি কাটার কিছু কাজ করতে পারলেও এখন পর্যন্ত কবর স্থানকে বর্ষার অকাল বন্যার ঢেউয়ের কবল হতে রক্ষা করার কাজটি সম্পুর্ণ হয়নি। যার ফলে সাগর রুপি টাংগুয়ার হাওড়ের উপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি পানির ডল ও সাগরেরমত বিশাল ঢেউয়ের আঘাত এবং ভারি বৃষ্টিপাতের কারণে উক্ত কবর স্থান প্রতি বছরেই ভেঙ্গে যায়। এবং প্রতি বছরেই স্থানীয়দের অর্থায়নে মেরামত করতে হয়,যাদের নুন আনতে পান্তা পুড়ায় তাদের পক্ষে প্রতিবছরেই ভেঙ্গে যাওয়া করব স্থান পুর্ণ নির্মান একটি বুঝা হয়ে পড়েছে। কিছু দিন পুর্বে বয়ে যাওয়া বন্যায় কবর স্থানের অনেকাংশই ভেঙ্গে নিয়ে গেছে।

স্থানীয়রা আশংকায় রয়েছেন ভবিষ্যৎ যদি বন্যা হয় তাহলে এই কবর স্থান সম্পুর্ন ভেঙ্গে যেতে পাড়ে। যদি এই কবর স্থান কে হাওড়ের উত্তাল ঢেউয়ের কবল হতে রক্ষা করার কাজটি সম্পুর্ন রুপে শেষ না হয়। এই কবর স্থানটি ভেঙ্গে গেলে হাওড় অঞ্চলের মুর্দাগন কে কবর স্থানে দাফন করা অসম্ভব হয়ে পরবে, এবং আশে পাশে গ্রাম গুলির মুর্দাগনকে কবরে রাখতে না পারলে,পাথর চাঁপা করে নদিতে ডুবিয়ে দিতে হবে।

স্থানীয় একাদিক ব্যাক্তি বলেন, আমরা এমন একটি অবহেলিত এলাকায় বসবাসরত সেখান হতে সরকার অথবা জনপ্রতিনিধিদের কাছে কোন সমস্যা সমাধানের আবেদন করিলে কর্ণপাত করেননি, তারা যদিও কোন মাধ্যমে কর্ণপাত করালে অবশেষে নিরাশ হয়ে ফিরতে হয়।

তাহিরপুর ভাঁটি এলাকার ভিবিন্ন কবর স্থানের উন্নয়নের চোঁয়া পেলেও টাংগুয়ার হাওড় পাড়ের গ্রামগুলোর জন্য একটি মাত্র কবর স্থান। যেখানে স্বাধীনতার ৪৭ বছর পার হলেও উল্লেখিত কবর স্থানে উন্নয়নের ছোঁয়া নাম মাত্র লেগেছে। অথচ এ উপজেলা থেকে সরকার প্রচুর পরিমান রাজস্ব পাচ্ছে প্রতি বছর। যে সরকার এসেছে তারাই নিজেদের আখের গোঁচাতেই ব্যাস্থ থাকে যার ফলে এ উপজেলার হাওর অঞ্চলের দিকে কারো নজর পড়েনি, মনে হয় যেন দেখার কেউ নেই। তবে
বর্তমান সরকারের ক্ষমতায় মোটামুটি বেশ কিছু রাস্তাঘাট হাটবাজার এমন কী কবর স্থানেরও উন্নয়নের কাজ হয়েছে।