সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রনালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সুনামগঞ্জে রয়েছে প্রাকৃতিক মৎস্য ভান্ডার। এ মৎস্য ভান্ডার থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় অধিকাংশ মৎস্য সংগ্রহ করে থাকি। প্রাকৃতিক এ মৎস্য আমাদেরকে রক্ষা করে এর লক্ষ্যমাত্রা আরো বৃদ্ধি করতে হবে। আমীষের চাহিদা পুরণে প্রচুর পরিমানে মৎস্য চাষের প্রয়োজন রয়েছে। মৎস্য চাষে বেকারত্ব দুরীকরণ ও আর্থিক ভাবে লাভবান হওয়া সম্ভব।
শুক্রবার ২০ জুলাই দুপুরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ছাতক মৎস্য বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা বিজিৎ রঞ্জন কর, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সামসুজ্জামান রাজা, বাবুল রায়, আব্দুল আওয়াল, রঞ্জন কুমার দাস, মৎস্য চাষী রেজাউল করিম, রশিদ মিয়া, মাওলানা মনজুর আহমদ, কবির আহমদ মধু, ব্যবসায়ী আফাজ উদ্দিন প্রমূখ। সভায় উপজেলার মৎস্য চাষী, মৎস্য জীবি, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে শহরে এক র্যালী অনুষ্টিত হয় এবং উপজেলা পরিষদ চত্তরের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper