তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলার যাদুকাটা পর্যটন এলাকা হতে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।
উদ্ধার হওয়া পর্যটকের নাম জাহিদ হাসান মৃদুল (২৬)। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। ঢাকা সাভার এলাকার মোঃ আলী হায়দার এর পুত্র জাহিদ হাসান মৃদুল।
বিভিন্ন তথ্য মতে জানা যায়, গতকাল শুক্রবার তাহিরপুর হতে টাংগুয়ার হাওড় হয়ে যাদুকাটা ভ্রমনে আসেন জাহিদ হাসান মৃদুল সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আর ১১জন ছাত্র
শনিবার(৪ই আগস্ট) দুপুরে এক সঙ্গে তারা যাদুকাটা নদীতে গোসল করতে নামেন, গোসলের একপর্যায়ে জাহিদ হাসান মৃদুল ছাড়া বাকী ১১ জন নৌকায় উঠলেও জাহিদ হাসান মৃদুল নৌকায় না উঠায়, সাথে থাকা বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে, অনেক খুঁজাখুঁজির পর জাহিদ হাসান মৃদুল কে না পাওয়ায় তাহিরপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং স্থানীদের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, জাহিদ হাসান মৃদুল নামের একজনের লাশ উদ্ধার করে তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Sylhetnewsbd Online News Paper