সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে ডোবার পানিতে ডুবে ছাদিকুর রহমান মাহফুজ (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের ইসলামপুর (হোয়াগিরপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের সালেহ আহমদের পুত্র। মাহফুজ কিছুটা শারীরিক প্রতিবন্ধি ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাহফুজ সকাল থেকেই বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এক সময় বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পা পিছলে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খুুঁজা-খুঁজির পর দুপুর ১২টার দিকে ডোবায় তার লাশ ভেসে উঠলে সেখান থেকে তার লাশ উদ্ধার করেন পরিবারের লোকজন। মাহফুজ সিংচাপইড় ইউনিয়নের সদুখালী গ্রামে তার নানার বাড়িতে থেকে ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করতো।
Sylhetnewsbd Online News Paper