আহম্মদ কবির,সিলেট নিউজ বিডি: মধ্যনগর থানার ২নং দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়নের চাপাইতি বাজার আধুনিকায়ন ও বাজারের উন্নয়নের লক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। শনিবার(৫ইআগস্ট) চাপাইতি বাজারে বিকাল ৪টায়,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মনিন্দ্র তাকুকদারের সভাপতিত্বে, মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম নেতা শফিকুল ইসলাম(শফিকের)সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ (১)আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন(এমপি)প্রধান অতিথির বক্তব্যে বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার আজকের আপনাদের চাপাইতি বাজারের উন্নয়ন বর্তমান সরকারের অবদান,উন্নয়নের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উন্নয়ন বান্ধব নেত্রী উনার নির্দেশ ক্রমেই আজ আমি, সুনামগঞ্জ ১নির্বাচনী এলাকায়,শিক্ষার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন রাস্তার উন্নয়ন বিদ্যুৎ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন,উক্ত উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে, আগামী সংসদ নির্বাচনে উন্নয়নশীল নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কাকে পুনরায় বিজয়ী করতে হবে, পরিশেষে উনি চাপাইতি বাজারের বিভিন্ন অবকাঠামোর উন্নয়নের আশা ব্যাক্ত করেন।উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মোরাদ,ধর্মপাশা উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন রোকন,মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক:মোবারক তালুকদার,মধ্যনগর থানা আওয়ামীযুবলীগের সভাপতি:মোস্তাক আহমেদ,২নং দক্ষিন বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান:আজিম মাহমুদ,চামারদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান;জাকিরুল আজাদ মান্না,পাইকড় হাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান:ফেরদৌস আহমদ,মধ্যনগর আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক:বিদ্যুৎ কান্তি,মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি:পারভেজ আহমেদ,চাপাইতি বাজার বনিক সমিতির সাবেক সভাপতি:কাসেম মিয়া প্রমুখ,এছারাও স্থানীয় আওয়ামীলীগ ও আওয়ামী বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper