তাহিরপুর প্রতিনিধি: ‘ট্রাফিক আইন মেনে নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় সহায়তা করুন’ এই শ্লোগান কে সামনে রেখে দেশের প্রতিটি অঞ্চলের ন্যায় তাহিরপুরে উপজেলায় ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। মঙ্গলবার(৭ আগস্ট) তাহিরপুর থানা পুলিশের আয়োজনে,ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে তাহিরপুর উপজেলার আব্দুজ জহুর চত্বর হতে একটি র্যালী বের হয় এবং উক্ত র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তাহিরপুর থানা পুলিশ আয়োজিত র্যালীতে অংশগ্রহন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্নেন্দু দেব, থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, ওসি (তদন্ত) মোঃ আসাদুজামান হাওলাদার,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ।
উক্ত র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় ব্যাবসায়ীগন ও যানবাহনের চালক ও মালিকসহ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দসহ পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper