আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যোগ ঘড়ে ঘড়ে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় রসুলপুর,টুকের গাও,গোবিন্দ পুর,গাজীপুর,উমেদপুর,শাহাগঞ্জসহ মোট ৬টি গ্রামের ৭৩৯টি পরিবারে বিদ্যুৎ সংযোগ লাইনের সুইজ টিপে শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন(এমপি)।
শনিবার(১১ই আগস্ট) হাজী জয়নাল আবেদীন কলেজের মাঠে বড়দল দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষিসংস্কার সম্পাদক করুণা সিন্ধু বাবুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলী মর্তুজা,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আলফাজ উদ্দিন খন্দকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্ত্র তালুকদার পিন্টু,বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,উপজেলা আওয়ামীলীযুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন(পলাশ) তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগির খোকন,বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সাঞ্জব উস্তার,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মতিয়ুর রহমান মতি,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাষার,দলিয় নেতা রিয়াজ উদ্দিন,দলিয় নেতা আব্দুস সাত্তার প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper