আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া শোক র্যালী আলোচনা সভার আয়োজন করা হয়।
(১৫ই আগস্ট) বুধবার বেলা ১২টায় উক্ত সভায় শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউজ্জামানের সভাপতিত্বে, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মনির মিয়ার সঞ্চালনায় শ্রীপুর বাজার আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম,বিশেষ অতিথি আওয়ামীলীগ নেতা মতিউর রহমান,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামনুর আখঞ্জি,শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাহেব আলী,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলীরেজা মিয়া,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমিন,শ্রীপুর উত্তর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,আওয়ামীলীগ নেতা জুনাইদ আহমদ,শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি শফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আতাবুর রহমান,আওয়ামীলীগ নেতা রুবেল মিয়া প্রমুখ।
আলোচনা শেষে ক্বারী নুর আলী শাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক দোয়া পরিচালনা করেন এবং শ্রীপুর বাজার আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় হতে একটি শোক র্যারি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামীলীগ কার্যালয়ে মিলিত হয়ে সভার মুলতবি করেন।
Sylhetnewsbd Online News Paper