ছাতক প্রতিনিধিঃ জাতীয়পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন- আমি আপনাদেরই সন্তান। আপনাদের দোয়া ও সহযোগীতায় অবহেলিত ছাতক-দোয়ারার উন্নয়নের দায়িত্ব নিতে চাই। রাস্তা ঘাট, স্বাস্থ্য, চিকিৎসা সেবাসহ সার্বিক উন্নয়নে আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সহযোগিতা নিয়ে পিছিয়ে পড়া ছাতক-দোয়ারাকে একটি অনুস্মরণীয় মডেল এলাকা হিসেবে দাড় করাতে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি আরো বলেন- জাপা’র চেয়ারম্যান আলহাজ্ব হোসইেন মুহাম্মদ এরশাদের নির্দেশে জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে আমি দিনরাত মানুষের কাছে যেতে চেষ্টা করছি। মানুষকে সু’সংগঠিত করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সহযোগিতা পেলে এ আসনটি আবোরো জাপা’র দখলে নিয়ে আসবো। তিনি শুক্রবার সন্ধ্যায় ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে গণসংযোগ পরবর্তি এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সিংচাপইড় ইউপি জাপা’র ভারপ্রাপ্ত সভাপতি গফুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জুবেদ আলী জুবেদ, সহ-সভাপতি সেলিম হোসেন, সাধরণ সম্পাদক মনির মিয়া, জাপা নেতা রইছ আলী, ইব্রাহিম আলী, আবদুর রজাক, আমির আলী, আবদুল লতিফ, মখব্বির আলী ও আয়না মিয়া প্রমূখ।
এরআগে তিনি দোলারবাজার ইউনিয়নের কুর্শি মোহাম্মদগঞ্জ বাজার ও সিংচাপইড় ইউনিয়নের মদিনা বাজার, কামারগাঁও বাজার এবং খাসগাঁও বাজারে গণসংযোগ পরবর্তি পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
জাপা নেতা হাজী মস্তাব আলীর সভাপতিত্বে ও উপজেলা জাপা’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল ছালিক মিলন তালুকদারের পরিচালনায় কুর্শি মোহাম্মদগঞ্জ বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপা নেতা হাজী আনোয়ার আলী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জুবেদ আলী জুবেদ, সহ-সভাপতি সেলিম হোসেন, সাধরণ সম্পাদক মনির মিয়া, জাপা নেতা আবদুল আহাদ ও কামাল উদ্দিন প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper