ছাতকের সিরাজগঞ্জে ঈদ আপ্যায়ন ও পুনর্মিলনী

সিলেট নিউজ বিডি ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ তারুণিক সংগঠন স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় সর্বস্তরের শিশু-কিশোরদেরকে সমভাবে ঈদের আনন্দ উপভোগ করানোর লক্ষ্যে ঈদ আপ্যায়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় সিরাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে।

সিংচাপইড় ইউপির সাবেক চেয়ারম্যান মুর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হেলাল আহমদ এর পরিচালনায় ঈদ আপ্যায়ন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিংচাপইড় গ্রামের কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট লেচু আলী। সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাবেক সভাপতি ছামির আহমদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বৃহত্তর কুর্শীর কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিংচাপইড় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ও যুক্তরাজ্য প্রবাসী মো. আবুল হোসেন। বক্তব্য রাখেন- ওয়ার্ড সদস্য আজিজুর রহমান শান্ত, সমাজসেবী মো. আলী হোসেন মানিক, সংগঠক মো. আলাছ উদ্দিন, মো. আবদুর রহমান ও আব্দুল ছালিক মিলন তালুকদার।

এসময় মুরব্বী এলখাছুর রহমান, মানিক মিয়া, আপ্তাব আলী, মো. আলী নুর, সংগঠক রাসেল আহমদ, মোহাম্মদ আলী, আকতার হোসেন, বেনু সুত্রধর, ফারুক আহমদ, খালেদুল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম, জার্মান সরকার, নজরুল ইসলাম-২, ছালিক আহমদ, সংগঠনের সাবেক সহ-সভাপতি হুমায়ুন ইসলাম, আকতার হোসেন সুমন ও সালাহ উদ্দিন, সাবেক সদস্য জসীম উদ্দিন, বর্তমান সহ-সভাপতি মো. আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃদুল পুরকায়স্থ, ছাত্রনেতা শামছুল ইসলাম, মিজানুর রহমান সাইদ, সাঈদ রাসনুর, সাইফুল ইসলাম, তানভীর আহমদ, সাইদুল ইসলাম, গোলাম সামী, রাইয়্যান আহমদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় অর্ধশতাধিক শিশুদের ঈদ আপ্যায়ন করা হয়।